২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃজেলা ক্রিকেট ফাইনালে ঢাকা

আন্তঃজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বের খেলায় নারায়ণগঞ্জকে ৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ঢাকা। অন্য ম্যাচে নীলফামারী ১১ রানে হারিয়েছে রাজশাহীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 02:03 PM

Updated : 24 Aug 2022, 08:53 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তঃজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বের খেলায় নারায়ণগঞ্জকে ৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ঢাকা। অন্য ম্যাচে নীলফামারী ১১ রানে হারিয়েছে রাজশাহীকে। ময়মনসিংহে ঢাকা ও নারায়ণগঞ্জের খেলায় মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে ঢাকা জেলা ৪৯ ওভার ৪ বলে ১৭৫ রান করে। রায়হান শরীফ সবচেয়ে বেশি ৫৪ রান করেন। এছাড়া তাসামুল হক করেন ৪৪। আশরাফুল খান ৩৩ রানে ৫ উইকেট নেন। এছাড়া তিন উইকেট নেন মো. শহীদ, ৪২ রানে। যশোরে দিনের অপর ম্যাচে মাঠ ভেজা থাকায় ৩০ ওভারের খেলা হয়। টস জিতে ব্যাট করে নীলফামারী আট উইকেটে করে ১৭৩ রান। মোহাম্মদ ইমরান সর্বোচ্চ ৪৮ রান করেন। এছাড়া হুমায়ুন করেন ২৪। রাজশাহীর সবচেয়ে সফল বোলার ছিলেন হাবিবুর রহমান। ৪ উইকেট নেন ৩৭ রানে। জয়ের লক্ষ্য ১৭৪ রান তাড়া করতে গিয়ে রাজশাহীর ইনিংস মুখ থুবড়ে পরে ১৬২ রানে। নঈম ৪০ ও ফিরোজুল ৩৩ রান করেন। তিনটি করে উইকেট নেন হুমায়ুন ও জামিউল। এ জন্য হুমায়ুনের খরচ হয় ২৮ রান। জামিউল দেন ১৯। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯৫৪ ঘ.