ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ডেকান চার্জার্সকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ডেকান চার্জার্স সব উইকেট হারিয়ে করে মাত্র ৮২ রান। পুরো ২০ ওভারও খেলতে পারেনি তারা। অল-আউট হয় ৯ বল বাকি থাকতেই। জয়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৮৩ রানের ল্য টপকে পৌঁছে যায় ৮৬ রানে, এক উইকেটে। তখনো হাতে ছিল ৩৭ বল।
অ্যাডাম গিলক্রিস্টের দল ডেকানের পে সব চেয়ে বেশি রান করেন অনিরুধ সিং, ৩৯ বলে ৪০। বেনুগোপাল করেন ২৭ বলে ২৪। অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। শূন্য রানে আউট হন চার ব্যাটসম্যান।
অনিল কুম্বলে ১৬ রানে ৪টি উইকেট নেন। এছাড়া দু'টি করে উইকেট নেন জ্যাক ক্যালিস ও প্রবীন কুমার। এজন্য ক্যালিসের খরচ হয় ৩ রান। ক্যালিস দেন ১৮।
জবাবে ব্যাটিংয়ে নেমে ব্যাঙ্গালোরের জ্যাক ক্যালিস ১৯ রান করে সাজ ঘরে ফিরে যান। তখন দলের রান ছিল ৩৬। তবে রাহুল দ্রাবিড় ও কেভিন পিটারসেন হার না মানা ৩৫ ও ২৯ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
একমাত্র উইকেটটি নেন রাহুল শর্মা, ২৪ রানে।
ম্যাচ সেরা হন ব্যাঙ্গালোর অধিনায়ক অনিল কুম্বলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৭২০ ঘ.
bdnews24