২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দলে ফিরেছেন আব্দুল রেহমান

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জন্য বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান দলে ফিরেছেন বাঁ-হাতি স্পিনার আব্দুল রেহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 01:14 PM

Updated : 24 Aug 2022, 08:39 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জন্য বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান দলে ফিরেছেন বাঁ-হাতি স্পিনার আব্দুল রেহমান। ওয়েস্ট ইন্ডিজে ৩০ এপ্রিল থেকে এই প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। অথচ রোববার প্রধান নির্বাচক মোহসিন খান বলেছিলেন, আহত উমর গুল ও ইয়াসির আরাফাতের বদলে ফাস্ট বোলার মোহাম্মদ সামি ও মোহাম্মদ ইরফানের নাম সুপারিশ করা হয়েছে। কঠোর ফিল্ডিং অনুশীলনের সময় এই দু'জন আহত হন। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ইজাজ বাট নির্বাচকদের ইরফানের বদলে রেহমানকে দলে নিতে বলেন। এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, "আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিধিতে পরিস্কার বলা আছে সম্ভাব্য ৩০ জনের তালিকা থেকে বদলি খেলোয়াড় নিতে হবে। ইরফানের নাম ৩০ জনের মধ্যে নেই বলে তাকে দলে নেয়া সম্ভব নয়।" আব্দুল রেহমান দেশের হয়ে সর্বশেষ একদিনের ম্যাচ খেলেছিলেন ২০০৭ সালের নভেম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯০১ ঘ.