২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদির ক্ষমতা কমতে পারে

আইপিএল কমিশনার ললিত মোদিকে হয়তো সরিয়ে দেয়া সম্ভব হবে না। তবে ক্ষমতা খর্ব করা হতে পারে বলে যখন বিভিন্ন খবরে বলা হচ্ছে, ঠিক সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শশাঙ্ক মনোহর আইসিসির নব-নির্বাচিত প্রেসিডেন্ট শারদ পাওয়ার ও বোর্ডের অন্যান্য সদস্যের সঙ্গে আলোচনার জন্য নয়া দিল্লি পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 11:55 AM

Updated : 24 Aug 2022, 08:39 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইপিএল কমিশনার ললিত মোদিকে হয়তো সরিয়ে দেয়া সম্ভব হবে না। তবে ক্ষমতা খর্ব করা হতে পারে বলে যখন বিভিন্ন খবরে বলা হচ্ছে, ঠিক সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শশাঙ্ক মনোহর আইসিসির নব-নির্বাচিত প্রেসিডেন্ট শারদ পাওয়ার ও বোর্ডের অন্যান্য সদস্যের সঙ্গে আলোচনার জন্য নয়া দিল্লি পৌঁছেছেন। এরই মধ্যে পাওয়ার ভারত সরকারের সবচেয়ে সিনিয়র দুই সদস্যের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও লিগে খেলছে, এমন দলগুলোর বিপে ব্যাপকভিত্তিক ও সমন্বিত তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। পরে পাওয়ার সাংবাদিকদের বলেন, মোদির ভাগ্য নিয়ে একতরফা সিদ্ধান্ত নেয়ার অধিকার তার কিংবা মনোহরের নেই। বরং এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ভার আইপিএলের পরিচালনা পরিষদের ওপর ছেড়ে দেয়াই ভালো। পরিষদের বৈঠক হবে ২৬ এপ্রিল। মোদি বর্তমানে দুবাইয়ে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বৈঠক শেষে মঙ্গলবার দিনের শেষ দিকে তার ভারত পৌঁছার কথা। ধারণা করা হচ্ছে পুরোপুরি সম্ভব না হলেও আইপিএলে মোদির ক্ষমতা খর্ব করা হবে। গত কয়েকদিনে মোদি কোনো মন্তব্য না করলেও সোমবার তিনি বলেন, যে কোনো তদন্ত প্রক্রিয়ার সঙ্গে তিনি সহযোগিতা করতে রাজি। মোদিকে একেবারে সরিয়ে দেয়া আইপিএলের পরিচালনা পরিষদ কিংবা বিসিসিআই-এর পে সহজ হবে না। যদিও তাদের সে ক্ষমতা আছে। কেননা মোদিকে আইপিএলের কমিশনার পদে বসিয়েছেন পাওয়ারই, যখন তিনি বিসিসিআই-এর সভাপতি ছিলেন। আর তাকে সরাতে চাইলে পাওয়ারের মাধ্যমেই সরাতে হবে। এছাড়া পাওয়ার কেন্দ্রীয় সরকারের একজন সিনিয়র সদস্য। লোকসভায় তার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির ৯ জন সদস্যও রয়েছেন। ক্ষমতাসীন কোয়ালিশনের টিকে থাকার জন্য এই ৯ জনের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৪১ ঘ.