ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি- টোয়েন্টি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সোমবার দ্বিতীয় সেমিফাইনালে রাজশাহী রেঞ্জার্স ১২ রানে ঢাকা ডিনামাইটসকে হারিয়ে ফাইনালে উঠেছে।
এর আগে প্রথম সেমিফাইনালে কিংস অব খুলনা ৬ উইকেটে সুলতানস অব সিলেটের বিপক্ষে জিতে নিশ্চিত করে ফাইনাল।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪২ রান তোলে রাজশাহী রেঞ্জার্স। জবাবে ১৩০ রানেই গুটিয়ে যায় ঢাকা ডিনামাইটস, তখনো হাতে ছিল এক বল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে খেলতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান ব্লিজার্ড ৩২, মেহেরাব ৩৩ ও জুনায়েদ সিদ্দিকীর ২৩ রানের সুবাদে বড় স্কোর গড়ে রাজশাহী রেঞ্জার্স।
দু'টি উইকেট নেন তাপস বৈশ্য। এছাড়া রফিক, মাহমুদউল্লাহ, জীবন মেন্ডিস ও আশরাফুল নেন একটি করে উইকেট।
১৪৩ রানের তাড়া করতে নেমে দলীয় ৪৩ রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা ডিনামাইটস। শামসুর রহমান ৬, আশরাফুল ৪, জহিরুল ৬, মেহরাব হোসেন জুনিয়র ৫ ও জীবন ফিরে যান ৩ রানে।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ঢাকা। ফলে হার মেনেই মাঠ ছাড়ে আশলাফুলের দল।
দলের পক্ষে সব চেয়ে বেশি রান করেন কান্দাম্বি ৩৩ ও মাহমুদউল্লাহ রিয়াদ ২৫।
দু'টি করে উইকেট নেন সানজামুল ইসলাম, নাঈম ইসলাম ও শফিউল ইসলাম। এছাড়া মুক্তার আলী ও শুভ নেন একটি করে উইকেট।
২১ এপ্রিল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফানাইলে মুখোমুখি হবে কিংস অব খুলনা ও রাজশাহী রেঞ্জার্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/২১৩৮ ঘ.
bdnews24