২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে কলকাতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার শিল্পা শেঠীর দল রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রেখেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 09:43 AM

Updated : 24 Aug 2022, 08:36 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার শিল্পা শেঠীর দল রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রেখেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে ব্যাটিংয়ে নেমে রাজস্থান নির্ধারিত ২০ ওভারে তোলে ১৩২ রান, ৯ উইকেটে। কলকাতা জয়ের লক্ষ্য ১৩৩ রানে পৌঁছে যায় ২ উইকেট হারিয়ে। তখনো হাতে ছিল ২৩ বল। রাজস্থানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও নামান ওঝা শুরুটা বেশ ভালোই করেছিলেন। দলের পক্ষে সব চেয়ে বেশি ৪৪ রানও করেন ওয়াটসন। ওঝা সাজঘরে যান ১৮ রান করেন, ২২ বলে। অ্যারন ফিঞ্চ ২১ বলে ২১ ও ফায়েজ ফজল ১৩ বলে ১৩ রান করেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই রান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। জয়দেব উনাদকাত ২৬ রানে নেন ৩ উইকেট। অশোক দিন্দা নেন ২ উইকেট, রান দেন ২৪। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ২২ রানের মধ্যে ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলকে হারিয়ে শুরুতেই হোঁচট খায় কলকাতা। অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও চিত্তেশ্বর পুজারার ব্যাটের ওপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা। গাঙ্গুলী হার না মানা ৭৫ রান করেন। তিনি তার ইনিংসটি সাজান ১১টি চার ও ২টি ছক্কা দিয়ে। পুজারা অপরাজিত ছিলেন ৩৮ বলে ৪৫ রান করে। কামরান খান ১৩ রান দিয়ে দুই উইকেট নেন। ম্যাচ সেরা হন কলকাতার জয়দেব উনাদকাত। কলকাতা নাইট রাইডার্স ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। এক ম্যাচ বেশি খেলে রাজস্থান রয়্যালসেরও পয়েন্ট সমান। ২০ পয়েন্ট (১৩ ম্যাচ) নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৫৩০ ঘ.