নয়াদিল্লি, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের ব্যাঙ্গালোরে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে শনিবার দুটি বিস্ফোরণে তিন পুলিশসহ আটজন আহত হয়েছে।
পুলিশ ও টেলিভিশন চ্যানেলগুলো এ খবর জানায়।
এ কারণে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের (আইপিএল) এই ভেন্যুতে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচটি দেরিতে শুরু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, "জেনারেটর কক্ষ থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আসলে কী ঘটেছে, সেটা জানার চেষ্টা করছি আমরা।"
ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে এ ঘটনা ঘটে।
পাকিস্তানের ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলো আইপিএল টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট খেলা চলার সময় হামলার হুমকি দিয়েছে বলে ভারতীয় এক নিরাপত্তা কর্মকর্তা জানান।
এদিকে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা শুধাকর রাও পিটিআইকে বলেন, "এটি একটি সামান্য ঘটনা। ভয় পাওয়ার কিছু নেই। এজন্য আমাদের খেলা শুরু করতে দশ পনর মিনিট বেশি সময় লাগবে।"
বিস্ফোরণের সময় দু দলই মাঠের ভেতর ছিল।
এদিকে, ভারতের হোটেল ও মার্কেটগুলোতে সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সতর্ক করে দেওয়ার পর ভারত সরকার অক্টোবরে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসের আগে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে বলে জানিয়েছে।
২০০৮ সালে মুম্বাই হামলার পর গত ফেব্র"য়ারি মাসে পুনেতে বোমা হামলায় মারা যায় ১৭ জন।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের ভ্রমণসংক্রান্ত সা
bdnews24