২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃজেলা ক্রিকেটে ৮ দল জয়ী

আন্তঃজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বুধবারের খেলায় জয় পেয়েছে ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল, কুষ্টিয়া ও হবিগঞ্জ জেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 02:10 PM

Updated : 24 Aug 2022, 08:02 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তঃজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বুধবারের খেলায় জয় পেয়েছে ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল, কুষ্টিয়া ও হবিগঞ্জ জেলা। জামালপুরে ঢাকা জেলা ৪০ রানে হারায় স্বাগতিকদের। ফরিদপুর ২ উইকেটে জেতে রাজবাড়ীর বিপক্ষে। ফেনীকে ৬ উইকেটে হারায় কুমিল্লা। এছাড়া রংপুর ৩৪ রানে গাইবান্ধাকে, চাঁপাইনবাবগঞ্জ এক উইকেটে পাবনাকে, বরিশাল নয় উইকেটে পিরোজপুরকে, কুষ্টিয়া ২৫ রানে যশোর জেলাকে হারায়। এদিকে সিলেট অঞ্চলের ফাইনালে হবিগঞ্জ এক উইকেটে সিলেটকে হারিয়ে দ্বিতীয় পর্বে উঠেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯৫৮ ঘ.