জোহানেসবার্গ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যথারীতি গ্রায়েম স্মিথকে অধিনায়ক রেখে ১৫ সদস্যের দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা করা হয়েছে। ২০ ওভারের বিশ্বকাপের জন্য ঘোষণা করা দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার জুয়ান থিরন।
কোচ করি ভ্যান জাইল বলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে দারুণ খেলছেন ২৪ বছর বয়সী থিরন। এছাড়া ঘরোয়া ২০ ওভারের খেলাতেও ধারাবাহিকভাবে ভালো খেলেছেন তিনি। সে জন্যই তাকে সুযোগ দেয়া হয়েছে।
টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপ ৩০ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে।
দল: গ্রায়ম স্মিথ (অধিনায়ক), জ্যাক ক্যালিস, লুটস বসম্যান, জোহান বোথা, মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, হার্শেল গিবস, রোরি ক্লেনভেল্ট, চার্ল ল্যাঙ্গেভেলডট, অ্যালবি মর্কেল, মর্নে মর্কেল, ডেল স্টেইন, জুয়ান থিরন ও রোয়েলফ ভ্যান ডার মারউই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৯৪৮ ঘ.
bdnews24