ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনদিনের সফরে সোমবার ঢাকা এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর প্রেসিডেন্ট ডেভিড মর্গান।
আইসিসি প্রেসিডেন্টের সঙ্গে সফরে এসেছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড কুলিয়ারও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিবৃতিতে জানায়, বিসিবি প্রেসিডেন্ট আ হ ম মোস্তফা কামালের আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন মর্গান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২২০৫ ঘ.
bdnews24