২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দ্বিতীয় জয় মুম্বাইয়ের

ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই জ্বলে ওঠায় দিল্লি ডেয়ারডেভিলসকে ৯৮ রানে হারিয়ে বুধবার টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 07:19 PM

Updated : 24 Aug 2022, 07:37 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই জ্বলে ওঠায় দিল্লি ডেয়ারডেভিলসকে ৯৮ রানে হারিয়ে বুধবার টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। আইপিএলের নবম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে মুম্বাই ইন্ডিয়ানসের সাত উইকেটে ২১৮ রানের জবাবে ১২০ রানেই গুটিয়ে যায় ডেয়ারডেভিলসের ইনিংস, ২১ বল ফেলে রেখে। দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক শচীন টেন্ডুলকার ও সৌরভ তিওয়ারির টর্নেডো ব্যাটিংয়ে বড় স্কোরের পথে এগিয়ে যায় মুম্বাই। ১১ চারের সাহায্যে ৩২ বলে ৬৩ রানের ইনিংস খেলেন উদ্বোধনী ব্যাটসম্যান শচীন। কম যাননি অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট দলের সদস্য তিওয়ারিও। ৩৭ বল খেলে ৪ চার ও ৩ ছয়ে ৬১ রান করেন তিনি। এছাড়া আম্বাতি রাউদুর ৩৪ ও আদিত্য তারের ১৭ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ওভারে আসরের সর্বোচ্চ (২১৮ রান) ইনিংস গড়ে শচীনের দল। ২১৯ রানের লক্ষ্যে ব্যাট করা ডেয়ারডেভিলসের পথ শুরুতেই রুখে দাঁড়ায় ডোয়াইন ব্রাভো, সনাথ জয়াসুরিয়া ও হরভাজনদের নিয়ে গড়া মুম্বাই বোলিং অ্যাটাক। পারভেজ মাহারুফ (২৮), তিলকারতে