২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের কোচ হওয়ার প্রস্তাবে রাজি ওয়াকার

পাকিস্তান ক্রিকেট দলের কোচ হতে রাজি হয়েছেন সাবেক পেস বোলার ওয়াকার ইউনুস। মাত্র একদিন আগে তাকে এই প্রস্তাব দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2010, 12:04 PM

Updated : 24 Aug 2022, 07:07 PM

করাচি, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট দলের কোচ হতে রাজি হয়েছেন সাবেক পেস বোলার ওয়াকার ইউনুস। মাত্র একদিন আগে তাকে এই প্রস্তাব দেয়া হয়। ওয়াকার শনিবার রয়টার্সকে বলেন, "পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাবে আমি রাজি হয়েছি।" কোচ হওয়ার প্রস্তাবকে খুবই ভালো বলে অভিহিত করে তিনি বলেন, "পাকিস্তান দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। বিশ্বের যে কোনো দলের বিপক্ষে তারা দলকে জেতাতে পারে।" তিনি ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ৮৭টি টেস্ট ও ২৬২টি একদিনের ম্যাচ খেলেছেন। তার অভিষেক হয় ১৯৮৯ সালে। খেলেন ২০০৩ সাল পর্যন্ত। পাকিস্তানের বর্তমান কোচ ইন্তিখাব আলমের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তির মেয়াদ এ বছরের নভেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও এরই মধ্যে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭৪৩ ঘ.