ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট সিরিজ শুরুর সময় ঘনিয়ে এলেও এখনো টাইটেল স্পন্সর খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কবে নাগাদ টাইটেল স্পন্সর পাওয়া যেতে পারে তাও নিশ্চিত করতে পারছে না বিসিবির বিপনন বিভাগ। যদিও স্টেডিয়ামের অভ্যন্তরীণ বিজ্ঞাপনের জন্য দু'টি প্যাকেজ বিক্রি হয়েছে ৪৯ লাখ টাকায়। মার্কেটিং এজেন্সি এক্সিউম টেকনোলজিস কিনে নিয়েছে দু'টি প্যাকেজই।
বিসিবির বিপনন বিভাগ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, আরো একটি মার্কেটিং প্রতিষ্ঠান অ্যাকটাস লিমিটেড দরপত্রে অংশ নিয়ে প্যাকেজ দু'টির জন্য সমান অর্থ দিতে রাজি হওয়ায় এক্সিউম টেকনোলজিসের কাছ থেকে অতিরিক্ত ৪ লাখ ৯০ হাজার টাকা পাওয়া যেতে পারে।
বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট সিরিজের জন্য টাইটেল স্পন্সর এবং প্যাকেজ দু'টির জন্য দরপত্র আহবান করেছিল বিসিবি গত ৩ ফেব্র"য়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০০৩ ঘ.
bdnews24