২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব ১৪ জাতীয় ক্রিকেট ২৫ ফেব্রুয়ারি থেকে

২৫ ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহে শুরু হচ্ছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা। দেশের ৬ বিভাগ থেকে ৮টি দল এ প্রতিযোগিতায় অংশ নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 05:35 PM

Updated : 24 Aug 2022, 07:02 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৫ ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহে শুরু হচ্ছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা। দেশের ৬ বিভাগ থেকে ৮টি দল এ প্রতিযোগিতায় অংশ নেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়স ভিত্তিক ক্রিকেটার নির্বাচকরা প্রতিযোগিতার খেলাগুলো দেখবেন এবং সেরা খেলোয়াড়দের বাছাই করবেন। নির্বাচিত ক্রিকেটাররা অনূর্ধ্ব ১৫ জাতীয় ক্রিকেট দলে খেলার সুযোগ পাবেন। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ ও জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার খেলাগুলো হবে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারি দলগুলো হলো- চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ (উত্তর), ঢাকা বিভাগ (দক্ষিণ), রাজশাহী বিভাগ (উত্তর), রাজশাহী বিভাগ (দক্ষিণ), খুলনা বিভাগ ও সিলেট বিভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ২৩২০ ঘ.