ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাহরাইন জাতীয় দলের বিপক্ষে একদিনের প্রীতি ম্যাচ খেলতে নামছে জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি ইনভাইটেশনাল একাদশ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরু হবে।
ক্রিকেট উন্নয়ন কর্মসূচির আওয়তায় বাংলাদেশে খেলতে এসেছে বাহরাইন ক্রিকেট দল। আগামী ১৮ ফেব্রুয়ারি নেপালের উদ্দেশে রওনা দেবে ক্রিকেটে জগতের নতুন এই দেশটি। সেখানে তারা পেপসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ফাইভে অংশ নেবে।
জিপি-বিসিবি-ন্যাশনাল ক্রিকেট একাডেমি ইনভাইটেশনাল একাদশ: মো. তানবীর হায়দার খান (অধিনায়ক), নুরুল হক, ইমতিয়াজ হোসেন, মো.মায়শিকুর রহমান, মো. সৈকত আলী, আবুল বাশার, কামরুল ইসলাম, তাসামুল হক, আরিফুল হক, আরমান বাদশা, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, নাবিল সামাদ ও শাকের আহমেদ।
বাহরাইন দল: ইয়াসের সাদেক, মো. আশরাফ মুঘল, মির্জা আজিম উল হক, ইমরান সাজ্জাদ, জাফর জহির, মো. তাহির দার, ফাহাদ সাদেক, হেলাল আব্বাসি, মির্জা আশরাফ ইয়াকুব, মো. আদিল হানিফ, আসগর আব্দুল মাজেদ, শাহজাদ আহমেদ, মো. কামার সাঈদ ও মির্জা রিজওয়ান বেগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৫৫ ঘ.
bdnews24