২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং বিপর্যয়ে ঢাকা

ইবিএল একাদশ জাতীয় ক্রিকেট লিগের শীর্ষ চারের খেলায় খুলনার বিপক্ষে ব্যাটিং বিপর্যয় এড়াতে পারেনি ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে খুলনার ২৪৪ রানের জবাবে ১১১ রানেই অল-আউট হয় ঢাকা। দ্বিতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৯৮ রান করেছে খুলনা বিভাগ। দুই ইনিংস মিলে খুলনা এগিয়ে আছে ৩৩১ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 02:05 PM

Updated : 24 Aug 2022, 06:51 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইবিএল একাদশ জাতীয় ক্রিকেট লিগের শীর্ষ চারের খেলায় খুলনার বিপক্ষে ব্যাটিং বিপর্যয় এড়াতে পারেনি ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে খুলনার ২৪৪ রানের জবাবে ১১১ রানেই অল-আউট হয় ঢাকা। দ্বিতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৯৮ রান করেছে খুলনা বিভাগ। দুই ইনিংস মিলে খুলনা এগিয়ে আছে ৩৩১ রানে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে মঙ্গলবার আগের দিনের বিনা উইকেটে ৯ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে খুলনার বোলারদের তোপের মুখে পড়েন ঢাকার ব্যাটসম্যানরা। মিডিয়াম পেসার রবিউল ইসলাম ৫ উইকেট নিয়ে ধসিয়ে দেন ঢাকার ইনিংস। প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দিতে বাকি কাজটুকু করেন অন্য দুই বোলার ডলার মাহমুদ ও তাপস ঘোষ, দুটি করে উইকেট নিয়ে। ফলে মাত্র ৪০ ওভারেই ১১১ রানে গুটিয়ে যায় ঢাকার প্রথম ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন নাদিফ চৌধুরী। ১৩৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে খুলনা। ঢাকার বোলারদের উড়িয়ে দিয়ে অমিত মজুমদার ৬৮ ও মোহাম্মদ মিঠুনের ৬২ রানের সুবাদে দিন শেষে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৯৮। দুই অপরাজিত ব্যাটসম্যান রেজোয়ান কবির ১৭ এবং তুষার ইমরান ১৪ রান নিয়ে তৃতীয়দিন সকালে ব্যাট করতে নামবেন। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আরেক খেলায় চট্টগ্রামের ১৯৮ রানের জবাবে প্রথম ইনিংসে ২৫৮ রান করেছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগ। প্রথম ইনিংসে ৬০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৫ উইকেটে ১৮৩ রান করেছে চট্টগ্রাম বিভাগ। প্রথমদিনের (সোমবার) ৩ উইকেটে ১২৫ রান নিয়ে মঙ্গলবার ব্যাটিংয়ে নামে রাজশাহী। আগেরদিনের রানের সঙ্গে আরো ১৩৩ যোগ করতেই অল-আউট হয় খালেদ মাসুদ পাইলটের দল। ফরহাদ হোসেন ৫৬ ও আনিসুর রহমান ৭০ রান করেন। চট্টগ্রামের বোলার কামরুল ইসলাম, ইলিয়াস সানি ও ইকবাল হোসেন ২টি করে উইকেট নেন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মনিরুল হক (৩৮ রান), গাজী সালাউদ্দিন (২৫ রান) বড় ইনিংস খেলতে না পারলেও ফয়সাল হোসেনের হার না মানা ৬২ রানের ওপর ভর করে দ্বিতীয়দিন শেষে ৫ উইকেটে ১৮৩ রান করে চট্টগ্রাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯৫২ ঘ.