২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় পেয়েছে খুলনা ও বরিশাল

জাতীয় ক্রিকেট লিগের পাঁচ ম্যাচের প্রথম পর্বের শেষ ম্যাচে হারের স্বাদ নিল গতবারের চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগ। চতুর্থদিনের খেলায় বৃহস্পতিবার বরিশাল ৫ উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগকে। অপর ম্যাচে খুলনা বিভাগ ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম বিভাগকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 03:54 PM

Updated : 24 Aug 2022, 06:44 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট লিগের পাঁচ ম্যাচের প্রথম পর্বের শেষ ম্যাচে হারের স্বাদ নিল গতবারের চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগ। চতুর্থদিনের খেলায় বৃহস্পতিবার বরিশাল ৫ উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগকে। অপর ম্যাচে খুলনা বিভাগ ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম বিভাগকে। রাজশাহী স্টেডিয়ামে আগেরদিনের ৫ উইকেটে ৩১৮ রান নিয়ে চট্টগ্রাম বিভাগ চতুর্থদিনের খেলা শুরু করে। কিন্তু সুবিধা করতে পারেনি। ২২ রান যোগ করতেই শেষ ৫ উইকেট খোয়ায় তারা। ফলে খুলনার জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৪ রানের প্রয়োজন পড়ে। উদ্বোধনী ব্যাটসম্যান তাপস ঘোষ ও তুষার ইমরানের ব্যাটিংয়ে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে খুলনা। তাপস ঘোষ ৫৫ ও তুষার ইমরান ৩৭ রানে অপরাজিত থাকেন। এদিকে খুলনার শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ২৭৬ রানেরর জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিনেই বিনা উইকেটে ১৬২ রান তোলে বরিশাল। ফলে জয়ের পথে এক পা বাড়িয়েই ছিল তারা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস ও ফজলে রাব্বির দুর্দান্ত ব্যাটিংয়ের পর চতুর্থ দিন হান্নান সরকার ৪৬ রান করে বরিশালের জয়কে সহজ করে তোলেন। দ্বিতীয় ইনিংসে ৭১.২ ওভার খেলেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। নাফিস ৮৩ রান করেন। আর মাত্র ৫ রানের জন্য শতক বঞ্চিত হন ফজলে রাব্বি। হারের পরও ১ম পর্বের ম্যাচ শেষে রাজশাহী ৬৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে। ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে ঢাকা বিভাগ। খুলনা বিভাগের পয়েন্ট ৫০। চট্টগ্রাম সংগ্রহ করেছে ৪২ পয়েন্ট। বরিশালের ঘরে জমা পড়েছে ৪০। পয়েন্ট তালিকার সবার নিচে রয়েছে সিলেট, মাত্র ২০ পয়েন্ট তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২৩৩৫ ঘ.