২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপকে হারিয়ে ব্রোঞ্জের লড়াইয়ে নেপাল

এসএ গেমস ক্রিকেটে মালদ্বীপকে হারিয়ে ব্রোঞ্জের লড়াইয়ে সামিল হলো নেপাল। শনিবার গ্র"প পর্বের খেলায় মালদ্বীপকে ১০ উইকেটে হারায় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 05:47 PM

Updated : 24 Aug 2022, 06:37 PM

ঢাকা, ফেব্রুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমস ক্রিকেটে মালদ্বীপকে হারিয়ে ব্রোঞ্জের লড়াইয়ে সামিল হলো নেপাল। শনিবার গ্র"প পর্বের খেলায় মালদ্বীপকে ১০ উইকেটে হারায় তারা। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকালে টস জিতে আগে ব্যাট করে মালদ্বীপ ১৬.৪ ওভারে সব উইকেট হারিয়ে ৫৫ রান তোলে। জবাবে বিনা উইকেটে মাত্র ৭ ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে যায় নেপাল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপাল মোকাবিলা করবে পাকিস্তানকে। ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দু'টি হবে রোববার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২৩৪৫ ঘ.