২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৪৬ রানে হারলো বাংলাদেশ

নিউজিল্যান্ড সফরে প্রথম একদিনের খেলায় ১৪৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 08:38 AM

Updated : 24 Aug 2022, 06:37 PM

নেপিয়ার (নিউজিল্যান্ড), ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজিল্যান্ড সফরে প্রথম একদিনের খেলায় ১৪৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুক্রবার নেপিয়ারে টস জিতে ব্যাট করতে নেমে জ্যাকব ওরামের ঝড়ো ব্যাটিংয়ে ৩৩৬ বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। জবাবে ৪৪ ওভারে ১৯০ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। বাংলাদেশের ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ভালোভাবেই শুরু করেছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। একাদশ ওভারে তাদের জুটি ভাঙ্গেন ম্যাকে। দলীয় ৭১ ও ব্যক্তিগত ৩৩ রানে উইকেট কিপার ব্র্যান্ডন ম্যাককুলামের হাতে ক্যাচ দেন তিনি। ড্যানিয়েল ভেট্টরির বলে ম্যাককুলামের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়ার আগে তামিম ইকবাল করেন ৬৯ বলে ৬২ রান। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। মোহাম্মদ আশরাফুল ৫, রকিবুল হাসান ৯, অধিনায়ক সাকিব আল হাসান ৮ ও সহ অধিনায়ক মুশফিকুর রহিম ৮ রান করে যোগ করেন দলীয় ইনিংসে। শেষ দিকে দুই অঙ্কের কোঠায় পৌঁছেন শুধু মাহমুদউল্লাহ রিয়াদ (২৩), নাইম ইসলাম (১৫) ও শফিউল ইসলাম (১১)। কিউই অধিনায়ক ভেট্টরি নেন ৩টি উইকেট। ম্যাকে, জ্যাকব ওরাম ও গাপটিল নিয়েছেন দুটি করে উইকেট। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে জ্যাকব ওরামের ঝড়ো ব্যাটিংয়ে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৬ রান তোলে কিউইরা। ৪০ বলে ৮৩ রান করেন ওরাম। প্রথম আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমেই ৬৯ রান করেন ওপেনার পি জে ইনগ্রাম। এছাড়া এল আর পি এল টেলর ৫১ ও এন টি ব্র"মের ৭১ রানও নিউজিল্যান্ডের বড় ইনিংস গড়ার পক্ষে ভূমিকা রাখে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন পেসার শফিউল ইসলাম। একটি করে উইকেট নেন শাহাদাত হোসেন, অধিনায়ক সাকিব আল হাসান ও নাইম ইসলাম। খেলার চতুর্থ ওভারেই ম্যাককুলাম রানআউট হয়ে গেলে ধাক্কা খায় নিউজিল্যান্ড দল। এরপর সপ্তম ওভারে দলীয় স্কোর যখন ১৯, তখন গাপটিলকে ফেরান শাহাদাত। তারপর টেলর ও ইনগ্রাম ইনিংসকে টেনে নেন ১১৭ রান পর্যন্ত। এরপর কিছু সময় নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও ১৮৭ রানে কিউই অধিনায়ক ভেট্টরি আউট হয়ে যাওয়ার পর ওরাম ও ব্র"ম ১২৩ রানের জুটি গড়েন। ৪৮তম ওভারে ব্র"ম রান আউট হন। শেষ ওভারের প্রথম বলে ওরামকে বোল্ড আউট করেন শফিউল। নিউজিল্যান্ড সফরে এর আগে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তাতেও ১০ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। সফরে আরো দুটি একদিনের এবং একটি টেস্ট খেলবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৪৩৬ ঘ.