২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটে বাংলাদেশের বড় জয়

এসএ গেমস ক্রিকেটে বৃহস্পতিবার জয় পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। স্বাগতিকরা ৮ উইকেটে মালদ্বীপকে হারিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান জিতেছে ৬ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 03:53 PM

Updated : 24 Aug 2022, 06:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমস ক্রিকেটে বৃহস্পতিবার জয় পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। স্বাগতিকরা ৮ উইকেটে মালদ্বীপকে হারিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান জিতেছে ৬ উইকেটে। আগে ব্যাট করে মালদ্বীপ ১৬ ওভারে ২৬ রান তোলে। বাংলাদেশ ১৭.৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দুই উইকেট হারিয়ে। দিনের অপর ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ১৮.৪ ওভারে ৯৯ রানে অল-আউট হয়ে যায়। ৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশ মালদ্বীপকে ব্যাট করতে পাঠায়। শুভাশীষ রায় ও নাজমুল হোসেনের মারাত্বক বোলিংয়ে মালদ্বীপ সব উইকেট হারিয়ে করে ২৬। এসএ গেমসে এর চেয়ে কম রানে আর কোনো দল আউট হয়নি। ক্রিকেটে নবীন দেশটির কোনো ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। হাসান ইব্রাহিম দলের পক্ষে সর্বোচ্চ ৫ রান করেন। শুভাশীয় ৬ রান দিয়ে ৪ উইকেট ও নাজমুল ৫ রানে দুই উইকেট নেন। জবাবে মাত্র ২.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে বাংলাদেশ। মিথুন দলের পক্ষে সর্বোচচ ১৬ রান করেন। মালদ্বীপের জিলওয়াদ রাশেদ ১৮ রানে দুই উইকেট নেন। একই মাঠে অপর ম্যাচে টস জিতে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি। ৯৯ রান করতেই সব উইকেট হারায় শ্রীলঙ্কা। তখনো বাকি ছিল ৮ বল। এ প্রিয়াঞ্জন দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন। এম রমিজ ৩টি ও আহসান জামিল দু'টি উইকেট নেন। পাকিস্তান ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১০০ রানে পৌঁছে যায়। আসাদ ৩৫ ও আমিন ২৬ রান করেন। থিসারা, ইমেশ ও নবীন একটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৫৭ ঘ.