২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমের পথ অনুসরণে নারাজ ইউসুফ

অস্ট্রেলিয়া সফরে টেস্ট ও একদিনের সিরিজের সব খেলায় হারের পরও পাকিস্তান দলনায়ক মোহাম্মদ ইউসুফ মনে করছেন, অধিনায়ক হিসেবে তিনি খারাপ করেননি। তাই এই দায়িত্ব তিনি পালন করে যেতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 11:31 AM

Updated : 24 Aug 2022, 06:35 PM

লাহোর, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া সফরে টেস্ট ও একদিনের সিরিজের সব খেলায় হারের পরও পাকিস্তান দলনায়ক মোহাম্মদ ইউসুফ মনে করছেন, অধিনায়ক হিসেবে তিনি খারাপ করেননি। তাই এই দায়িত্ব তিনি পালন করে যেতে চান। এর আগে অস্ট্রেলিয়া সফর শেষে অধিনায়ক পাল্টানোর কথা বলেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর চেয়ারম্যান। কিন্তু ইউসুফ মনে করেন অস্ট্রেলিয়ায় হতাশাজনক ফলাফলের জন্য তাকে পদত্যাগ করতে হবে, এমন কোনো কথা নেই। টেস্টের পর পাঁচ ম্যাচের একদিনের সিরিজ ৫-০ তে হারার কয়েক মিনিটের মধ্যে পধান নির্বাচক ইকবাল কাশিম পদত্যাগপত্র জমা দেন। তবে ইউসুফ তাকে অনুসরণ করতে মোটেও রাজি নন। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে সাংবাদিকদের তিনি বলেন, "প্রধান নির্বাচকের পদত্যাগপত্র জমা দেয়াটা তার ব্যাপার।" এরপরই জোর দিয়ে ইউসুফ বলেন, "অধিনায়ক হিসেবে আমি এত খারাপ করিনি যে আমার পদত্যাগ করতে হবে। যখন কেউ অধিনায়ক হতে চাচ্ছিলেন না, তখনই আমি এই দায়িত্ব নেই, শুধুমাত্র দেশের কথা চিন্তা করে। আমি এখনো এই দায়িত্ব পালন করে যেতে চাই।" খেলোয়াড়দের মধ্যে বিরোধের কথা বলে ইউনিস খান দলনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন গত বছরের শেষ লগ্নে। সাময়িকভাবে দূরে থাকেন আন্তর্জাতিক ক্রিকেট থেকেও। ইউসুফের নেতৃত্বে পাকিস্তান নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ ১-১ এ ড্র করে। কিন্তু অস্ট্রেলিয়ায় তিন টেস্ট ও পাঁচ ম্যাচের একদিনের সিরিজের সবগুলোতেই হার মানতে হয় তার দলকে। একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৫ ফেব্র"য়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭২২ ঘ.