ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ভাগ্য কিছুতেই পিছু ছাড়ছে না পেসার মাশরাফি বিন মুর্তজার। সুস্থ হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে টোয়েন্টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেট সিরিজে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। সুযোগও দেয়া হয়েছিল। কিন্তু হঠাৎ জ্বরে পড়ায় আর নিউজিল্যান্ড যাওয়া হচ্ছে না মাশরাফির।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাশরাফি নিউজিল্যান্ড যাচ্ছেন না। কারণ জ্বরের সঙ্গে ফ্লুও হয়েছে তার। সেরে উঠতে বেশ কিছুদিন লাগবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে তার বিকল্প হিসেবে নিউজিল্যান্ডে কাউকে পাঠানো হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৩৫ ঘ.
bdnews24