২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিএস, সূর্যতরুণ ও ভিক্টোরিয়ার জয়

ইস্পাহানী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মঙ্গলবার ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ৩৩ রানে হারিয়েছে কলাবাগান স্পোর্টিং ক্লাবকে। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে সূর্যতরুণ। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কাছে ৪ উইকেটে হার মেনেছে ওরিয়েন্ট স্পোর্ট ক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 03:50 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইস্পাহানী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মঙ্গলবার ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ৩৩ রানে হারিয়েছে কলাবাগান স্পোর্টিং ক্লাবকে। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে সূর্যতরুণ। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কাছে ৪ উইকেটে হার মেনেছে ওরিয়েন্ট স্পোর্ট ক্লাব। বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২৮ ওভার ৪ বলে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় ওরিয়েন্ট। আনহুর নেওয়াজ ২১ ও আসিফ হোসেন ১৯ রান করেন। ভিক্টোরিয়ার পক্ষে মনি ৪ উইকেট নেন ২৭ রানে। এছাড়া কামরুল ইসলাম রাব্বি ৩টি ও আরসালান মীর ২ উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৩০ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ৯৩ রান টপকে ৯৪ রানে পৌঁছে যায় ভিক্টোরিয়া। মোহাম্মদ সামি সর্বোচ্চ ২৫ রান করেন। ভিক্টোরিয়ার জাকারিয়া ৩ উইকেট নেন ২৩ রানে। সোহাগ গাজী নেন ২ উইকেট। রাজশাহীর শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৪ রান করে তারা। দলের পক্ষে শওকত আলী ৭৫ বলে সবচেয়ে বেশি ৭৭ রান করেন। এছাড়া তাপস ঘোষ ৮৮ বলে ৫১, মোহাম্মদ আশরাফুল ৪২ বলে ৪৩, নাজমুল হোসেন ১৯ বলে ৩৩ ও শুভাগত হোম ২২ বলে ২৪ রান করেন । শাহদাত হোসেন ৩ উইকেট নেন ৪৯ রানে। এছাড়া আরাফাত সানি ও নাজমুস সাদাত ২টি করে উইকেট নেন। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ২৪১ রানে গুটিয়ে যায় কলাবাগান। খেলেছে ৪৯ ওভার ১ বল। মাহমুদুল্লাহ ৯৭ বলে ৮০ রান করেন। এছাড়া রকিবুল হাসান করেন ৪১। বিশ্বজিত ৪ উইকেট নেন ৫৩ রানে। আবুল বাশার নেন ২ উইকেট। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে টস জিতে প্রাইম দোলেশ্বরকে ব্যাট করতে পাঠায় সূর্যতরুণ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান করে দোলেশ্বর। নাদিফ চৌধুরি ৬৪ বলে ৪৫ রান করেন। এছাড়া অধিনায়ক ইমরান আহমেদ করেন ৩৮। সূর্যতরুণের মোহাম্মদ রেজওয়ান ৪ উইকেট নেন ৪৪ রানে। রান তাড়া করতে নেমে ৪৪ ওভার ২ বলে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১৯৯ রানে পৌঁছে যায় সূর্যতরুণ। ৯৮ বলে সর্বোচ্চ ৮৫ রান করে অপরাজিত থাকেন রাজিন সালেহ। জুনায়েদ সিদ্দিকী ৭৬ বলে করেন ৫৯। নিজামুদ্দিন রিপন ৩৬ রানে নেন ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/টিআর/২১২৯ ঘ.