২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর কাছে লালমনিরহাটের হার

স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স (অনূর্ধ্ব-১৬) রংপুর বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবার নীলফামারী জেলা ১৪ রানে হারিয়েছে লালমনিরহাট জেলাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 03:49 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

গাইবান্ধা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স (অনূর্ধ্ব-১৬) রংপুর বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবার নীলফামারী জেলা ১৪ রানে হারিয়েছে লালমনিরহাট জেলাকে। গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নীলফামারী ৪০ ওভার ৫ বলে করে ১৩৯ রান। রান তাড়া করতে নেমে ৩২ ওভার ৫ বলে ১২৫ রানে গুটিয়ে যায় লালমনিরহাট। রংপুর বুধবার খেলবে কুড়িগ্রামের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনএনএল/টিআর/২১৪০ ঘ.