২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইডেন পার্ক একদিনের খেলার অনুপযুক্ত: আফ্রিদি

নতুন করে সংস্কার করার পরও অকল্যান্ডের ইডেন পার্কের সমালোচনা করেছেন পাকিস্তানের একদিনের দলের অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি বলেন, মাঠটি টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটের উপযুক্ত। তবে একদিনের খেলার জন্য নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 02:55 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন করে সংস্কার করার পরও অকল্যান্ডের ইডেন পার্কের সমালোচনা করেছেন পাকিস্তানের একদিনের দলের অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি বলেন, মাঠটি টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটের উপযুক্ত। তবে একদিনের খেলার জন্য নয়। আফ্রিদি আরো বলেন, "মাঠটি আসলে ছোট। তাই এটি টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটের উপযুক্ত। কেননা দর্শকরা চার-ছয় দেখতে চায়।" কিন্তু নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলর আফ্রিদির সঙ্গে একমত নন। তিনি মনে করেন, একদিনের খেলায় বোলাররা পরিকল্পনা মতো বল করতে পারলে তারাও এই মাঠে সাফল্য পাবেন। এছাড়া ইডেন পার্ককে তিনি বড় মাঠগুলোর একটি বলেও উল্লেখ করেন। টেলর বলেন, এরআগে ইডেন পার্ক ঘিরে বিতর্ক ছিলো যে, এখানে বাঁ-হাতি ব্যাটসম্যানরা সুবিধা পান। পরে সেই বিতর্কের অবসান ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৪৪ ঘ.