গাইবান্ধা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স (অনূর্ধ্ব-১৬) রংপুর বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় কুড়িগ্রাম জেলা ৪৩ রানে হারিয়েছে লালমনিরহাট জেলাকে।
গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে রোববার প্রথমে ব্যাট করে কুড়িগ্রাম ৪৮ ওভার ১ বলে সব উইকেট হারিয়ে করে ২১৩ রান।
জয়ের লক্ষ্য ২১৪ রান তাড়া করতে নেমে ৪৭ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় লালমনিরহাট।
রংপুর সোমবার খেলবে নীলফামারীর বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআই/টিআর/১৯৪০ ঘ.
bdnews24