২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জহিরই চাবিকাঠি: সৌরভ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভারতের ঘুরে দাঁড়ানোর চাবিকাঠি জহির খানের হাতেই রয়েছে বলে মনে করেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 02:19 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভারতের ঘুরে দাঁড়ানোর চাবিকাঠি জহির খানের হাতেই রয়েছে বলে মনে করেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, "ডারবান টেস্টে ভারতের জয় অনেকাংশে নির্ভর করছে জহিরের ওপর।" টসও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করেন সৌরভ। বলেন, "তবে ধারাবাহিকভাবে ব্যাটসম্যানদের ভালো খেলা দরকার। আমি আশা করছি এই টেস্টে ভারত ঘুরে দাঁড়াবে।" কুঁচকির চোটের কারণে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট খেলতে পারেননি জহির। খেলায় ভারত এক ইনিংস ও ২৫ রানে হারে। ০-১ ব্যবধানে পিছিয়ে থাকায় তিন ম্যাচের টেস্ট সিরিজ জিইয়ে রাখার জন্য ডারবান টেস্টে ভারতকে জিততে হবে। তৃতীয় টেস্ট শুরু হবে ২ জানুয়ারি কেপ টাউনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/২০০৭ ঘ.