ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মন খারাপ হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথের। কারণ তার বহুদিনের ব্যবহৃত টুপিটি চুরি হয়ে গেছে।
স্মিথ বলেন, ২০০২ সালে অভিষেক টেস্টের পর থেকে এই টুপিটি তিনি ব্যবহার করে আসছেন।
কেপ টাউন থেকে ডারবন যাওয়ার সময় টুপিটি চুরি হয়ে যায় বলে তিনি জানান। স্মিথ বলেন, "আক্ষরিক অর্থেই এই টুপিটি আমার কাছে অনেক কিছু। খুব প্রিয়ও বটে।"
২০০২ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকে ২৯ বছর বয়সী স্মিথ ৮৯টি টেস্ট খেলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৯৪০ ঘ.
bdnews24