২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের হয়ে খেলবেন ইউসুফ

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ঢাকা মোহামেডানের হয়ে খেলবেন পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 01:41 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ঢাকা মোহামেডানের হয়ে খেলবেন পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। শ্রীলঙ্কার অলরাউন্ডার পারভেজ মারুফের পরিবর্তে খেলবেন ইউসুফ । চোটের কারণে দেশ ফিরে গেছেন মারুফ। বাংলাদেশে খেলার ব্যাপারে ইউসুফ বলেন, " বাংলাদেশের এই প্রতিযোগিতা সম্পর্কে আমি কিছুই জানিনা। তবে ক্রিকেট তো ক্রিকেটই। আশাকরি প্রথম কয়েকটি ম্যাচ খেলার পর আমি সবকিছু বুঝতে পারবো। আর জাতীয় দলে ডাকা না পেলে এখানে সব ম্যাচেই খেলতে চাই আমি।" নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দলে জায়গা হয়নি ইউসুফের। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও তাকে ছাড়াই খেলেছে পাকিস্তান। সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ছাড়াও পাকিস্তানের জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৩৮ ঘ.