ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে প্রথম দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নাও পারেন নিউজিল্যান্ডের ব্রেনডন ম্যাককালাম। যদিও তিন ম্যাচের এ সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে তাকে রাখা হয়েছে।
অকল্যান্ডে সিরিজের প্রথম খেলা ২৬ ডিসেম্বর, রোববার।
নভেম্বরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার সময় মেরুদন্ডে চোট পান ম্যাককালাম। সেই ম্যাচে দ্বি-শতক করেন তিনি। চোট নিয়েই সিরিজের শেষ টেস্ট এবং পাঁচ ম্যাচ একদিনের সিরিজে তিনটিতে মাঠে নামেন ম্যাককালাম।
নিউজিল্যান্ডের নির্বাচক কমিটির সদস্য গ্লেন টার্নার বলেন, " ভারত সফরে দলের প্রয়োজনে অস্বস্তি নিয়েও সে (ম্যাককালাম) মাঠে নেমেছে। যেহেতু সীমিত ওভারের ম্যাচগুলিতে সে ব্যাটিং ছাড়াও উইকেটরক্ষকের কাজ করে, তাই ভবিষ্যতের ভালোর জন্য আমরা তাকে নিয়ে আর কোনো ঝুঁকিতে যেতে চাই না।"
এদিকে নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক ভ্যানিয়েল ভেট্টরি টোয়েন্টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না। তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
সফরে পাকিস্তান দু'টি টেস্ট ছাড়াও ছয়টি একদিনের ম্যাচ খেলবে।
টেস্ট সিরিজ শুরু হবে ৭ জানুয়ারি।
একদিনের সিরিজ শুরু হবে ২২ জানুয়ারি।
ফেব্র"য়ারির বিশ্বকাপের আগে এটাই উভয় দলের শেষ একদিনের সিরিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯০৭ ঘ.
bdnews24