২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেলবোর্নে খেলবেন পন্টিং!

বক্সিং ডে টেস্ট খেলার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের। অনুশীলনে ব্যাট করতে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন পন্টিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 12:55 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বক্সিং ডে টেস্ট খেলার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের। অনুশীলনে ব্যাট করতে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন পন্টিং। পার্থ টেস্টে বাঁ-হাতের আঙ্গুল ভেঙ্গে যাওয়ায় পন্টিংয়ের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, "নেটে অনুশীলন করার সময় বেশ ভালো বোধ করেছেন তিনি (পন্টিং)। তার ব্যাপারে আমরা সবাই আশাবাদী। আঙ্গুল কেটে না ফেললে তাকে এই খেলা থেকে বিরত রাখা যাবে না। শনিবারের অনুশীলনের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যাবে। তবে শুক্রবার অনুশীলনের পর তাকে বেশ আনন্দিত দেখাচ্ছে।" সিরিজে ভালো করতে পারছেন না মাইকেল ক্লার্কও। তিন টেস্টে তার রান ৯, ২, ৮০, ৪ ও ২০। তাই চতুর্থ টেস্টে ক্লার্কের দলে জায়গা পাওয়া নিয়েও সংশয় রয়েছে। তবে সব কিছু নির্ভর করছে উইকেটের ওপর। শনিবার উইকেটের অবস্থা দেখেই চূড়ান্ত দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর, রোববার। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ১-১ এ সমতায় রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট অমীমাংসিত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এনআই/১৮৪৮ ঘ.