২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে খেলবে পাঞ্জাব ও রাজস্থান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ আসরে খেলবে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়াল্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 12:44 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ আসরে খেলবে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়াল্স। অর্থ ও মালিকানা সংক্রান্ত জটিলতার কারণে অক্টোবরে এই দু'টি দলকে নিষিদ্ধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড - বিসিসিআই। বিসিসিআই'র নিষেধাজ্ঞা স্থগিত করার জন্য এই দুই দলের পক্ষ থেকে উচ্চ আদালতে আবেদন করা হয়। আদালত তাদের এই আবেদন গ্রহণ করেছে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, উচ্চ আদালতের রায়ের বিরূদ্ধে সর্বোচ্চ আদালতে যাচ্ছে না বিসিসিআই কর্তৃপক্ষ। ফলে নির্ধারিত সময়েই খেলোয়াড়দের নিলাম হবে। নিলামের জন্য জানুয়ারির ৮ ও ৯ তারিখ আগেই ঠিক করা ছিল। ফেব্র"য়ারির বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল হবে ২ এপ্রিল। এর পাঁচ দিন পরই বসবে আইপিএলের চতুর্থ আসর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮১৯ ঘ.