২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিংস পরাজয়ের শঙ্কায় ভারত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৯৪ রান করেছে ভারত। দক্ষিণ আফ্রিকা এখনো ৯০ রানে এগিয়ে থাকায় ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়েছে সফরকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 11:37 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৯৪ রান করেছে ভারত। দক্ষিণ আফ্রিকা এখনো ৯০ রানে এগিয়ে থাকায় ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়েছে সফরকারীরা। শচীন টেন্ডুলকার ৩৯ রানে ব্যাট করছেন। অন্য প্রান্তে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১৩ রানে অপরাজিত আছেন। এদিকে জ্যাক ক্যালিসের অপরাজিত দ্বি-শতক এবং হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের শতকের সুবাদে প্রথম পালায় ৪ উইকেটে ৬২০ রান তোলার পর দান ছেড়ে দেয় দ.আফ্রিকা। প্রথম পালায় ১৩৬ রানে গুটিয়ে যায় ভারত। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় পালায় ২ উইকেটে ১৯০ রান নিয়ে রোববার ব্যাট করতে নামে ভারত। তৃতীয় দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় (২৮) ও ইশান্ত শর্মা (৭) ব্যাট করতে নামেন। নিজের খাতায় আরো ১৬ রান যোগ হওয়ার পর ডেল স্টেইনের বলে হাশিম আমলার হাতে ধরা পড়েন শর্মা। ব্যাট করতে নামেন টেন্ডুলকার। দু'জনে মিলে ২৮ রানের জুটি গড়ার পর আউট হয়ে যান দ্রাবিড়। ১০৯ বলে ৪৩ রান করেন তিনি। ভিভিএস লক্ষণ (৮) ও সুরেশ রায়না (৫) তেমন সুবিধা করতে পারেননি। তিনটি টেস্ট ছাড়াও এই সফরে ভারত আরো একটি টোয়েন্টি-টোয়েন্টি ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে এখন পর্যন্ত কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯২৩ ঘ.