ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে জায়গা পেয়েছেন সামিট প্যাটেল।
চোটের কারণে অ্যাশেজ সিরিজে খেলতে না পারা স্টুয়ার্ট ব্রডের নামও রয়েছে তালিকায়।
এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজের দলে জায়গা না হলেও প্রাথমিক দলে ডাক পেয়েছেন অ্যালিস্টার কুক, স্টিভেন ফিন ও ম্যাট প্রিওর।
১৫ সদস্যের চূড়ান্ত দল ১৯ জানুয়ারির মধ্যে ঘোষণা করতে হবে।
ইংল্যান্ডের নির্বাচক কমিটির প্রধান জিওফ মিলার বলেন, " জাতীয় ও ঘরোয়া একদিনের ম্যাচে যারা ভালো খেলেছে তাদের নিয়েই প্রাথমিক দল গঠন করা হয়েছে। "
প্রাথমিক দল: অ্যান্ড্রু স্ট্রাউস, জেমস অ্যাডামস, জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, রবি বোপারা, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, পল কলিংউড, অ্যালিস্টার কুক, স্টিভেন ডেভিস, জেডি ডের্নব্যাচ, স্টিভেন ফিন, জেমস হিল্ডরেথ, ক্রেগ কিসওয়েটার, মাইকেল লাম্ব, ইয়ন মর্গান, সামিট প্যাটেল, কেভিন পিটারসেন, লিয়াম প্লুনকেট, গ্রায়েম সোয়ান, জেমস ট্রেডওয়েল, ক্রিস ট্রেমলেট, জনাথন ট্রট, ক্রিস ওয়াকেস, লুক রাইট, মাইকেল ইয়ার্ডি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২১১ ঘ.
bdnews24