২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে আসার অনুমতি পাননি মালিক-কামরান

পাকিস্তানের উইকেটরক্ষক কামরান আকমল ও সাবেক অধিনায়ক শোয়েব মালিককে বাংলাদেশের ক্রিকেট লিগে খেলার অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 04:15 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের উইকেটরক্ষক কামরান আকমল ও সাবেক অধিনায়ক শোয়েব মালিককে বাংলাদেশের ক্রিকেট লিগে খেলার অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘরোয়া ক্রিকেটে ভালো করা সত্ত্বেও নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত দল থেকেও বাদ দেওয়া হয়েছে তাদের দু'জনকে। 'স্পট ফিক্সিং'য়ে জড়িত সন্দেহে তাদের ছাড়পত্র দেয়নি পিসিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এনআই/২২১০ ঘ.