২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে ১৬২/৫

মাইক্রোম্যাক্স একদিনের সিরিজের প্রথম খেলায় বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান করেছে সফরকারী জিম্বাবুয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 05:37 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাইক্রোম্যাক্স একদিনের সিরিজের প্রথম খেলায় বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান করেছে সফরকারী জিম্বাবুয়ে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর ও চামু চিবাবা শুরুটা ভালো করেন। অবিচ্ছিন্ন থেকেই দলীয় অর্ধশতক পূরণ করেন তারা। তবে তৃতীয় বোলার হিসেবে বল করতে নেমে জিম্বাবুয়েকে আঘাত হানেন আব্দুর রাজ্জাক। নিজের দ্বিতীয় ওভারে চিবাবাকে (২৪) বোল্ড করেন তিনি। সেই সঙ্গে একদিনের খেলায় তার উইকেটের সংখ্যা দাঁড়ায় ১৫০। দলীয় ৫৮ রানে টেইলরের (২৭) উইকেট ভেঙ্গে দেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। বোলার সেই রাজ্জাক। এরপর নিজের চতুর্থ ওভারে ৭ রান করা এলটন চিগুম্বুরার উইকেট উপড়ে ফেলেন রাজ্জাক। সোহরাওয়ার্দি শুভকে উড়িয়ে মারতে গিয়ে জুনায়েদ সিদ্দিকীর হাতে ধরা পড়েন টাটেন্ডা টাইবু (১৪)। চাপে থাকা জিম্বাবুয়েকে এগিয়ে নিতে থাকেন রেগিস চাকাবা ও ক্রেগ এরভিন। দু'জনে মিলে ৬৫ রানের জুটি গড়ে তোলেন। মাত্র ৫ রানের জন্য অর্ধশতক বঞ্চিত চাকাবা মাহমুদুল্লার হাতে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। ক্রেগ এরভিন ৩০ ও প্রোসপের উৎসেয়া ১ রানে ব্যাট করছেন। সিরিজে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে তারা। দুই দেশের খেলার সা