২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হায়দারের পরিবারকে হুমকি

পাকিস্তানের ক্রিকেটার জুলকারনাইন হায়দারের পরিবারকে হুমকি দেয়া হয়েছে। হায়দার পাকিস্তানের ক্রিকেটে দুর্নীতির কথা ফাঁস করে দেবেন বলে জানানোর পর এই হুমকি দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 02:23 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের ক্রিকেটার জুলকারনাইন হায়দারের পরিবারকে হুমকি দেয়া হয়েছে। হায়দার পাকিস্তানের ক্রিকেটে দুর্নীতির কথা ফাঁস করে দেবেন বলে জানানোর পর এই হুমকি দেয়া হয়। হায়দার এখনো ইংল্যান্ডে রয়েছেন। হায়দারের ভাই আকিল হায়দার রয়টার্সকে জানান, হায়দারের স্ত্রীর কাছে সোমবার তিনটি ফোন আসে। এর একটি ফোন আসে গ্রিস থেকে। অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি উর্দুতে হুমকি দিতে গিয়ে বলেন, জুলকারনাইন কারো সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করলে তার পরিণতি হবে খুবই ভয়াবহ। দুবাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম একদিনের খেলার আগে হোটেল থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান পাকিস্তান দলের উইকেটরক্ষক জুলকারনাইন হায়দার। পরে জানা যায় তিনি লন্ডন চলে গেছেন। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের চতুর্থ খেলায় দক্ষিণ আফ্রিকাকে এক উইকেটে হারানোর পর অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি হায়দারকে হুমকি দেয়ায় তিনি ইংল্যান্ড পালিয়ে যান। পরে সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/এনআই/২০১০ ঘ.