২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার টেস্ট দলে বোলিঞ্জার,হ্যারিস

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ১৩ সদস্যের অস্ট্রেলিয়া দলে নেয়া হয়েছে ডাগ বোলিঞ্জার ও রায়ান হ্যারিসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 12:45 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ১৩ সদস্যের অস্ট্রেলিয়া দলে নেয়া হয়েছে ডাগ বোলিঞ্জার ও রায়ান হ্যারিসকে। এতে মিচেল জনসন ও বেন হিলফেনহসের কপাল পুড়লো বলে। কেননা এরই মধ্যে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং বলে দিয়েছেন, অ্যাডিলেড টেস্টের জন্য তার দলের কোনো বোলারই নিরাপদ নন। বাদ পড়তে পারেন যে কেউ। ব্রিসবেনে প্রথম টেস্টে ইংল্যান্ড ৫১৭ রান করে। অথচ অস্ট্রেলিয়া কেবল একটি উইকেট নিতে পেরেছে। জনসন, হিলফেনহস ও জাভিয়ের ডোহারটি একটুও বেকায়দায় ফেলতে পারেননি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। এখন পর্যন্ত টেস্ট দল থেকে বাদ পড়েননি জনসন । কিন্তু তিনি তার টেস্ট-জীবনে এই প্রথম কোনো উইকেট পাননি। তাই তার বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। গত বছর চমৎকার খেলেছেন বাঁ-হাতি পেস বোলার বোলিঞ্জার। আর হ্যারিস নতুন বলে যেমন সুইং আদায় করতে পারেন, তেমনি পুরাতন বলে রিভার্স সুইং করতে পারেন সমান দক্ষতায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৮৪০ ঘ.