২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ২০২

কলম্বোতে দ্বিতীয় টেস্টের শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজকে ২০২ রানের জয়ের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 11:48 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, ২৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কলম্বোতে দ্বিতীয় টেস্টের শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজকে ২০২ রানের জয়ের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে চতুর্থ দিনে একটি বলও মাঠে গড়ায়নি। প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় দিনে করা ৫ উইকেটে ১৬৫ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দলের সঙ্গে ৫০ রান যোগ করার পর সাজঘরে ফিরে যান আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ডোয়াইন ব্রাভো (২০)। তবে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে টেস্ট জীবনের দ্বিতীয় অর্ধশতক ঠিকই তুলে নেন আগের দিনের অপর অপরাজিত ব্যাটসম্যান কার্লটন বা। ৫০ রান করে রঙ্গনা হেরাথের বলে বোল্ড হয়ে যান তিনি। এছাড়া আর কেউই তেমন সুবিধা করতে পারেনি। ফলে প্রথম পালায় ২৪৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরআগে প্রথম পালায় ৯ উইকেটে ৩৮৭ রান করার পর ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। হেরাথ ৭৬ রান দিয়ে পান ৩ উইকেট। এছাড়া অজান্তা মেন্ডিস ও সুরাঙ্গা লাকমাল ২ টি করে উইকেট নেন। এজন্য মেন্ডিস ৫৬ ও লাকমাল ৮৪ রান দিয়েছেন। ১৪৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় পালায় ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ১ উইকেটে ৫৭ রান তোলার পর তারা দান ছেড়ে দেয়। ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ড্র হয়েছে। তৃতীয়টি শুরু হবে ১ ডিসেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৩০ ঘ.