২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডি ভিলিয়ার্সের রেকর্ডে দ.আফ্রিকার রানের পাহাড়

আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সর্বাধিক রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন এবি ডি ভিলিয়ার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 11:59 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সর্বাধিক রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন এবি ডি ভিলিয়ার্স। রোববার টেস্টের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৫৮৪ রান করে। তাতে ২৭৮ রানে অপরাজিত ছিলেন ডি ভিলিয়ার্স। তার ম্যারাথন ইনিংসে ছয়টি ছক্কা এবং ২৩টি বাউন্ডারি ছিল। এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সর্বো"চ ২৭৭ রানের ইনিংসটি খেলেছিলেন বর্তমান অধিনায়ক গ্রায়েম স্মিথ। চা-বিরতির কিছু পরেই ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এরপর পাকিস্তান তাদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ৫৯ রান করেছে। মাত্র দুই রানে প্রোটিয়াস পেসার ডেল স্টেইনের বলে এলবিডব্লিউ হয়ে যান উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। তৌফিক উমর ১৬ এবং আজহার আলি ৩৪ রান নিয়ে ক্রিজে রয়েছেন। পাকিস্তানের হয়ে পেসার তানভীর আহমেদ ৬ উইকেট নেন ১২০ রানে। অভিষেক টেস্টে এটি কোনো পাকিস্তানি বোলারের দ্বিতীয় সেরা বোলিং। বাঁ-হাতি স্পিনার আব্দুর রেহমান নিয়েছেন ২ উইকেট। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ড্র হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২০০৫ ঘ.