ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ৮ ও ৯ জানুয়ারি মুম্বাইয়ে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০১১ সালের এই প্রতিযোগিতার জন্য দলের মালিকরা এ দু'দিন খেলোয়াড় কেনা-বেচায় অংশ নেবেন।
মুম্বাইয়ে বুধবার আইপিএল'র পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আইপিএল'র জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে ৭ এপ্রিল। একদিন পর শুরু হবে মাঠের লড়াই। লিগ পর্বের খেলা চলবে ৮ এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত।
প্রতিযোগিতায় অংশ নেবে আটটি দল।
তবে এবার দেখা যাবে না রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব সুপার কিংসকে। মালিকানা নিয়ে জটিলতা ও আর্থিক অনিয়মের কারণে আইপিএল থেকে বাড় পড়েছে দল দু'টি।
এই দল দু'টির জায়গায় দেখা যাবে কোচি ও পুনাকে। তবে কোচির মালিকানা নিয়ে জটিলতা থাকায় দলটির অংশ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আয়োজকরা এই সমস্যা সমাধানের জন্য ২৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।
এর মধ্যে সমাধান না হলে প্রতিযোগিতায় নেয়া হবে আহমেদাবাদকে।
লিগ পর্বের খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে।
ফাইনাল হবে ২২ মে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯০৯ ঘ.
bdnews24