২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের একদিনের দলে ফিরেছেন হাউ

ভারতের বিপক্ষে একদিনের সিরিজে নিউজিল্যান্ড দলে ফিরেছেন জেমি হাউ। টেস্ট উইকেটরক্ষক গ্যারেথ হপকিন্সও রয়েছেন ১৫ সদস্যের দলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2010, 11:06 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে একদিনের সিরিজে নিউজিল্যান্ড দলে ফিরেছেন জেমি হাউ। টেস্ট উইকেটরক্ষক গ্যারেথ হপকিন্সও রয়েছেন ১৫ সদস্যের দলে। কোনো কারণে ব্রেন্ডন ম্যাককালাম খেলতে না পারলে মাঠে দেখা যাবে হপকিন্সকে। বাংলাদেশের কাছে ৪-০ ম্যাচে সিরিজ হারার পর এই প্রথম একদিনের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি হবে গৌহাটিতে ২৮ নভেম্বর। চোটের কারণে বাংলাদেশ সফরে দলে ছিলেন না অলরাউন্ডার স্কট স্টাইরিস ও ব্যাটসম্যান মার্টিন গুপ্টিল। তবে এবার দলে ফিরেছেন দু'জনই। নিউজিল্যান্ডের হয়ে ২৯ বছর বয়সী হাউ সর্বশেষ খেলেছিলেন প্রায় দু'বছর আগে। কিন্তু টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ও গত মাসে জিম্বাবুয়ে সফরে নিউজিল্যান্ড 'এ' দলের হয়ে বহু রান করেন তিনি। দল: ড্যানিয়েল ভেট্টোরি (অধিনায়ক), গ্র্যান্ট এলিয়ট, মার্টিন গুপ্টিল, গ্যারেথ হপকিন্স, জেমি হাউ, ব্রেন্ডন ম্যাককালাম (উইকেটরক্ষক), নাথান ম্যাককালাম, অ্যান্ডি ম্যাকে, কাইল মিলস, জেসে রাইডার, টিম সুথি, স্কট স্টাইরিস, রস টেলর, ড্যারিল টাফি ও ক্যান উইলিয়ামসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৫৪ ঘ.