ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুঁচকিতে চোট পাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে খেলতে পারছেন না ভারতের পেস বোলার জহির খান। তার বদলে দলে ডাকা হয়েছে বাঁ-হাতি সিমার জয়দেব উনাদকাতকে।
নাগপুরে এই টেস্ট শুরু হবে ২০ নভেম্বর।
চোটের কারণে হায়দ্রাবাদে দ্বিতীয় টেস্টের চতুর্থদিনের অনেকটা সময় জহিরকে মাঠে দেখা যায়নি। পঞ্চমদিন মাত্র তিন ওভার বল করতে পেরেছেন তিনি।
জয়দেবকে দলে নেয়া হলেও তার খেলার সম্ভাবনা খুব একটা নেই। বরং মাঠে দেখা যেতে পারে ঈশান্ত শর্মাকে।
ছয়টি প্রথম শ্রেণীর খেলায় ২৬.৩৪ গড়ে ২৬ উইকেট নিয়েছেন জয়দেব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১১৩ ঘ.
bdnews24