২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের গাড়ির চাবি দিলেন প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারটি একদিনের ম্যাচে বাংলাদেশ জয়ী হওয়ায় ক্রিকেট দলের খেলোয়াড়দের গাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 04:25 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারটি একদিনের ম্যাচে বাংলাদেশ জয়ী হওয়ায় ক্রিকেট দলের খেলোয়াড়দের গাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার খেলোয়াড়দের গাড়ির চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সৌজন্যে দেওয়া গাড়িগুলোর চাবি তিনি ক্রিকেটারদের হাতে তুলে দেন। বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়সহ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেডারেশন ফুটবল কাপ খেলায় চ্যাম্পিয়ন হওয়ায় আবাহনী ক্লাব লিমিটেড এবং রানার আপ হওয়ায় ধানমন্ডি শেখ জামাল ক্লাবকে ৫০ লাখ টাকার চেক দেন। আবাহনী ক্লাবের পক্ষে ফুটবল ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু এবং ধানমন্ডি শেখ জামাল ক্লাবের পক্ষে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঞ্জুর কাদের চেক নেন। এ সময় উভয় ক্লাবের খেলোয়াড়রাসহ ক্লাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২১৮ ঘ.