ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অধিকার ফিরে পেতে বিসিসিআই'র সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মুম্বাই হাইকোর্টে আপিল করেছে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব।
চুক্তি ও আর্থিক লেনদেনে অস্বচ্ছতার কারণে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালসকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কার করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর রাজস্থান অবশ্য আগেই হাইকোর্টে বিসিসিআই'র ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আপিল করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/২০৪৬ ঘ.
bdnews24