২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মজবুত সূচনা দক্ষিণ আফ্রিকার

গ্রায়েম স্মিথ এবং অ্যালভিরো পিটারসেনের অর্ধশতকে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের ভিত তৈরি করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টের প্রথম পালায় তারা বিনা উইকেটে করেছে ১৫২ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 09:38 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রায়েম স্মিথ এবং অ্যালভিরো পিটারসেনের অর্ধশতকে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের ভিত তৈরি করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টের প্রথম পালায় তারা বিনা উইকেটে করেছে ১৫২ রান। ব্যাট করছেন স্মিথ ৮৩ ও পিটারসেন ৬৭ রানে। এর আগে সকালে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। এই টেস্টে অভিষেক হয়েছে কামরান আকমল এবং উমর আকমলের আরেক ভাই উইকেটরক্ষক আদনান আকমলের। পাকিস্তান দলে এর আগে তিন ভাই হানিফ মোহাম্মদ, মুশতাক মোহাম্মদ এবং সাদিক মোহাম্মদ খেলেছেন। সিরিজে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দুটি টেস্ট খেলবে। দ্বিতীয়টি শুরু হবে ২০ নভেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৫৩১ ঘ.