২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ক্রিকেটে আরেকটি লজ্জা: ইমরান

ক্রিকেট জুয়ারিদের হুমকিতে জুলকারনাইন হায়দারের ইংল্যান্ডে পালিয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাওয়ার ঘটনাটিকে পাকিস্তানের জন্য আরেকটি লজ্জাজনক ঘটনা বলে মনে করেন ইমরান খান। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেটকে দূর্নীতিমুক্ত করার আহবানও জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 02:09 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট জুয়ারিদের হুমকিতে জুলকারনাইন হায়দারের ইংল্যান্ডে পালিয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাওয়ার ঘটনাটিকে পাকিস্তানের জন্য আরেকটি লজ্জাজনক ঘটনা বলে মনে করেন ইমরান খান। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেটকে দূর্নীতিমুক্ত করার আহবানও জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। পাকিস্তানের জিও টিভিকে বুধবার ইমরান বলেন, " হায়দার যেভাবে দল ছেড়ে লন্ডনে পৌঁছেছে তা সত্যি খুব লজ্জার।" " যে অভিযোগ তুলে হায়দার এই কান্ডটি করেছে সেই ব্যাপারটি আসলেই কি সেটা এখনো জানা যায়নি। তবে সন্দেহ নেই এই বিষয়টি নিয়ে পাকিস্তান খুবই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে।" দুবাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ একদিনের খেলায় পাকিস্তান এক উইকেটে জেতার পরই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে হুমকি দেয় বলে জানান হায়দার । এরপরই দুবাই থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন হায়দার। পরে মঙ্গলবার লন্ডনে তার খোঁজ পাওয়া যায়। তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/২০০০ ঘ.