২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারপরও টেস্ট দলে নেই মালিঙ্গা

তার ফর্ম যে ভালো নয়, এমন কথা বলবে না কেউই। তারপরও দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দলে জায়গা হয়নি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 12:27 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তার ফর্ম যে ভালো নয়, এমন কথা বলবে না কেউই। তারপরও দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দলে জায়গা হয়নি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক কৌশল সিলভা ও মিডিয়াম পেসার সুরাঙ্গা লাকমল। প্রায় দুই বছর টেস্ট দলের বাইরে থাকার পর মালিঙ্গা এ বছরের জুলাই-আগস্টে ঘরের মাটিতে সফরকারী ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেয়েছিলেন। কিন্তু সেই সিরিজে তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। প্রথম টেস্ট খেলে বাদ পড়েন দ্বিতীয় টেস্টে। তৃতীয় টেস্টে ফিরলেও ম্যাচের পঞ্চম ও শেষদিন মাত্র ছয় ওভার বোল করেন। ভারত জেতে শেষ টেস্টে। সিরিজ শেষ হয় অমীমাংসিতভাবে। এরপর মালিঙ্গা দেশে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিন জাতির টুর্নামেন্টে খেলেন। সর্বশেষ খেলেন অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজও জেতে শ্রীলঙ্কা। সিরিজ সেরা খেলোয়াড় হন তিনি। কিন্তু সেই মালিঙ্গারই জায়গা হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ জনের টেস্ট দলে। শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর গলে। দল : কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), মাহেলা জয়াবর্ধনে, তিলকরতে