ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সোমবার পঞ্চম ও শেষ একদিনের খেলায় জিতে রেকর্ড গড়তে চান পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদি। কারণ দেশটির বিপক্ষে এখনো একদিনের সিরিজ জিততে পারেনি আফ্রিদিরা।
দুবাই স্পোর্টস সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের আফ্রিদি বলেন, "সিরিজ নির্ধারণী খেলা জিতে ইতিহাস গড়তে চাই।"
"দলের সদস্যরা আত্মবিশ্বাসের তুঙ্গে আছে। সবকিছু ঠিক থাকলে আমরা জিততে পারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে" বললেন তিনি।
সামনে থেকে দলের নেতৃত্ব দিতে চান আফ্রিদি। বলেন, "দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলাটি যে কঠিন হবে সে ব্যাপারে আমরা নিশ্চিত। তবে আমরা সবাই প্রস্তুত।"
পাঁচ ম্যাচের সিরিজ ২-২ এ অমীমাংসিত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৩৫ ঘ.
bdnews24