ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে প্রথম পালায় নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে করেছে ৩০৬। প্রথম পালায় ভারত করেছে ৪৮৭।
উইকেটে আছেন কেন উইলিয়ামস ৭৯ রান নিয়ে। অন্য প্রান্তে ৮৭ রানে অপরাজিত আছেন জেসি রাইডার।
২ উইকেটে ৬৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। ব্রেন্ডন ম্যাককালাম ৩৮ ও রস টেলর ১৮ রানে অপরাজিত ছিলেন।
আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করে নিজেদের অর্ধশতক তুলে নেন ম্যাককালাম ও টেলর। ৫৬ রান করে হরভজন সিংয়ের বলে সাজঘরে ফিরে যান টেলর। দলীয় রান ১৩১।
আর মাত্র ৬ রান যোগ হওয়ার পর তাকে অনুসরণ করে ম্যাককালামও। তিনি ৬৫ রান করে প্রজ্ঞান ওঝার বলে মহেন্দ্র সিং ধোনীর হাতে ধরা পড়েন।
ভারতের পক্ষে দুটি উইকেট নেন প্রজ্ঞান ওঝা।
এর আগে বিরেন্দ্র শেবাগ ও রাহুল দ্রাবিড়ের শতক এবং হরভজন সিংয়ের অর্ধশতকে সুবাদে প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে ৪৮৭ রান তোলে ভারত। শেবাগ ১৭৩, দ্রাবিড় ১০৪ ও হরভজন ৬৯ রান করেন।
নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ৪ উইকেট নেন ১১৮ রানে। জিতেন প্যাটেল ১৩৫ রানে নেন ৩ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬৫১ ঘ.
bdnews24